শিলিগুড়ি, মে ২০২৬: ভারতের অন্যতম শীর্ষ ওয়্যার্স ও কেবলস প্রস্তুতকারক সংস্থা Polycab India Limited শিলিগুড়িতে তাদের নতুন ‘কুইক সার্ভিস ডিপো’ চালু করলো। সংস্থার দাবি, এই আধুনিক ডিপোর মাধ্যমে শিলিগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহ আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে।
প্রায় ৯,২৫০ বর্গফুট এলাকা জুড়ে গড়ে ওঠা এই ডিপোটি নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত।
নতুন এই পরিষেবা কেন্দ্র থেকে পলিক্যাবের বিভিন্ন পণ্য— যেমন তার ও কেবলস, লাইটিং সামগ্রী, ফ্যান, সুইচ, সুইচগিয়ার, কন্ডুইট ও পাইপ সহ একাধিক বৈদ্যুতিক সামগ্রী সরবরাহ করা হবে।
সংস্থার মতে, এই উদ্যোগের ফলে চ্যানেল পার্টনার এবং গ্রাহকদের কাছে দ্রুত অর্ডার পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বাজারগুলিতে পণ্যের সহজলভ্যতা বৃদ্ধি পাবে, সরবরাহের সময় কমবে এবং মজুদ ব্যবস্থাপনাও আরও উন্নত হবে। এর মাধ্যমে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলে পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে।
এই প্রসঙ্গে Ishvinder Singh Khurana, সিইও (বি২সি), Polycab India Limited বলেন,
“বিতরণ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা পলিক্যাবের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। উত্তরবঙ্গ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। শিলিগুড়ির এই নতুন কুইক সার্ভিস ডিপো কলকাতার বিদ্যমান ওয়্যারহাউজের পরিপূরক হিসেবে কাজ করবে এবং আমাদের আঞ্চলিক বিতরণ ব্যবস্থাকে আরও মজবুত করবে। এর ফলে চ্যানেল পার্টনার ও গ্রাহকরা দ্রুততর পরিষেবা ও দক্ষ অর্ডার ডেলিভারির সুবিধা পাবেন।”