শিলিগুড়ি, ২৩ মে: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কফ সিরাপ সহ দুই জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ছোট ফাঁপড়ি এলাকায়। ধৃতদের নাম বিশা দেব ও সুকমিতি লেম্বু। দুজনেই ছোট ফাঁপড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় নিষিদ্ধ কফ সিরাপ হাতবদলের পরিকল্পনার খবর পায় আশিঘর ফাঁড়ির পুলিশ। এরপর দ্রুত অভিযান চালিয়ে এক যুবক ও এক যুবতীকে আটক করা হয়। তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে দুটি ব্যাগ ভর্তি নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়।
উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।