মেধার মুকুটে শিলিগুড়ির গর্ব—৪৮৯ নম্বরে রাজ্যে অষ্টম শ্রেয়সী, পাশে থাকার আশ্বাস বিধায়ক শংকর ঘোষ এর।
শিলিগুড়ি,১৪ মে নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে এবার মেধার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রেয়সী শীল। শিলিগুড়ি গার্লস স্কুলের ছাত্রী ও দক্ষিণ একটিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী ৪৮৯ নম্বর পেয়ে রাজ্য মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছেন।
ফল প্রকাশের পর থেকেই খুশির হাওয়া বইছে তার পরিবার ও এলাকাজুড়ে। এই সাফল্যের জন্য বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে তাকে।
এদিন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ কলকাতা থেকে ভিডিও কলে শ্রেয়সীকে সংবর্ধনা জানান। পাশাপাশি বিজেপির কর্মীদের মাধ্যমে তার বাড়িতে ফুলের তোড়া পাঠিয়ে মিষ্টিমুখ করানো হয়।
বিধায়ক শংকর ঘোষ এদিন শ্রেয়সীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশ্বাস দেন, তার পড়াশোনায় যেন কোনওরকম অসুবিধা না হয়, সেই বিষয়টি তিনি নিজে দেখবেন। তিনি আরও জানান, “শ্রেয়সীর মতো মেধাবী ছাত্রীর পাশে আমরা সবসময় আছি।”