শিলিগুড়িতে এবার মেধার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রেয়সী শীল। শিলিগুড়ি গার্লস স্কুলের ছাত্রী ও দক্ষিণ একটিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী ৪৮৯ নম্বর পেয়ে রাজ্য মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছেন।
ফল প্রকাশের খবর ছড়িয়ে পড়তেই আনন্দের পরিবেশ তৈরি হয় তার বাড়িতে। আত্মীয়-পরিজন ও এলাকাবাসীরা একে একে বাড়িতে পৌঁছে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরিবারের গর্বের মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিন শ্রেয়সী জানায়, “মেধা তালিকায় নাম থাকবে—এই আশা ছিল, তবে এত উপরে উঠে আসব তা ভাবিনি। খুবই ভালো লাগছে।” পড়াশোনার পাশাপাশি গান শুনতে ভালোবাসেন তিনি।
আর্টস বিভাগে পড়াশোনা করা শ্রেয়সীর ভবিষ্যৎ লক্ষ্যও স্পষ্ট। তিনি জানান, আগামীতে ভূগোল নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান এবং পরবর্তীতে সিভিল সার্ভিসে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তার।