শিলিগুড়ি, প্রতিবছরের মতো এ বছরও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে অনুষ্ঠিত হলো দুর্গা পুজো বৈঠক। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই বৈঠকে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন পূজা কমিটির সদস্যরা, পাশাপাশি সরকারের একাধিক দপ্তরের প্রতিনিধিরা।পুলিশ প্রশাসনের পাশাপাশি বিদ্যুৎ দপ্তর, দমকল, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিএসএফ ও এসএসবির আধিকারিকরাও এদিন বৈঠকে যোগ দেন।এদিন শিলিগুড়ি পুলিশের তরফে পূজা কমিটিগুলিকে নির্দিষ্ট গাইডলাইন জানিয়ে দেওয়া হয়। এদিন পুলিশ কমিশনার সি সুধাকর জানান, “আমরা এ বছর শহরের বিভিন্ন পূজা কমিটির সদস্যদের নিয়ে চালু করছি ‘পুজো বন্ধু’।” তিনি আরও জানান, যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত প্রাথমিক ব্যবস্থা নেওয়ার জন্য এই পুজো বন্ধুদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।