গোপন সূত্র মারফত খবর পায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ, যে ইষ্টার্ণ বাইপাসে একটি দোকানে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা।
খবরের ভিত্তিতে গতকাল রাতেই অভিযান চালায় পুলিশ। হানা দিয়ে দেখা যায়, শিলিগুড়ি পুরনিগমের ৪০ নং ওয়ার্ডের ইষ্টার্ণ বাইপাসের ওই দোকানে বেশকিছু ডোমেস্টিক সিলিন্ডার ও ছোট সিলিন্ডার মজুত করা।
পুলিশ পুরোটাই বাজেয়াপ্ত করে। ওই দোকান থেকে ৮পিস ডোমেস্টিক সিলিন্ডার এবং ১২পিস ছোট সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে ২টো ডিজিটাল মেশিন, ২টো গ্যাস রিফিলিং করার নজেলও উদ্ধার করে।
এরপর অবৈধ ভাবে ব্যবসা করার অভিযোগে ওই দোকান মালিক উত্তম দত্তকে গ্রেফতার করে। তার বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ৪১ নং ওয়ার্ডের শাস্ত্রি নগর এলাকায়। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।