শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত ৪২ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি কমপ্লেক্সের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত স্থানীয় বাসিন্দারা এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে এই অগ্নিকাণ্ডে ঠিক কতটা আর্থিক ক্ষতি হয়েছে, তা এখনও নির্ধারণ করা যায়নি।
স্থানীয়দের মতে, আগুনে বাড়ির একটি অংশ এবং বেশ কিছু আসবাবপত্র ও সামগ্রী পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিটের কথাই জানা গেছে।
ঘটনাটি নিয়ে দমকল বিভাগ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। এত বড় ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়েছে গৃহকর্তার