শিলিগুড়ি,২২ মে: শুক্রবার শিলিগুড়ি-র খালপাড়া এলাকায় জোরদার বিশেষ অভিযান চালায় পুলিশ। প্রথম পর্যায়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফুটপাত দখলমুক্ত করতে রাস্তায় নামে। এলাকাজুড়ে বিভিন্ন দোকানদারদের ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে পথচারীদের চলাচলে কোনও অসুবিধা না হয়।
এরপর শুরু হয় মাদকবিরোধী অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির নাম তাদের হাতে আসে। সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়েই অভিযুক্তদের অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। কয়েকটি বাড়িতে গিয়ে পুলিশ দেখে তালা ঝুলছে।
তবে অভিযান চলাকালীন এক যুবককে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।