শিলিগুড়ি,২২ জুন: শিলিগুড়ি পুরনিগমে নতুন বোর্ড গঠনের দাবিতে জোরালো পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। মোট ২৪ জন কাউন্সিলর তাঁদের সম্মতি জানিয়ে পুর নিগমের কমিশনারের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন।
সোমবার পুর নিগমে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত কাউন্সিলররা বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত একটি নতুন বোর্ড গঠন করা প্রয়োজন বলে মত দেন। তাঁদের দাবি, নাগরিক পরিষেবা আরও কার্যকর ও গতিশীল করতে একটি পূর্ণাঙ্গ বোর্ড অত্যন্ত জরুরি।
সূত্রের খবর, চিঠিতে শহরের উন্নয়নমূলক কাজ, পরিষেবা ব্যবস্থার গতি বাড়ানো এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই নতুন বোর্ড গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।