ফুলবাড়ীর মহানন্দা নদীতে জালে ধরা পড়ল বিশাল আকৃতির বাঘাড় মাছ
ফুলবাড়ী এলাকার মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়ল বড় আকারের একটি বাঘাড় মাছ। মাছটির ওজন ও আকার দেখে নদীর পাড়ে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। জেলেদের দাবি, সাম্প্রতিক সময়ে মহানন্দা নদীতে এত বড় বাঘাড় মাছ খুব কমই দেখা গেছে। মাছটি ধরা পড়ার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।