ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত ফুলবাড়ী এলাকায় ভোলামোড় থেকে রাজবংশী মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। শনিবার আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধায়ক শিখা চ্যাটার্জি।
এদিনের অনুষ্ঠানে এলাকার পঞ্চায়েত সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই রাস্তা নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।
বিধায়ক শিখা চ্যাটার্জি জানান, এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্যজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই রাস্তা নির্মিত হলে সাধারণ মানুষের পাশাপাশি ছাত্র-ছাত্রী, কৃষক এবং ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবি জানান। অনুষ্ঠানের শেষে উন্নয়নমূলক এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলেই।